১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আইন শৃংখলার সভায় মাদক প্রতিরোধে উদ্যোগ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ৭:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আইন শৃংখলার সভায় মাদক প্রতিরোধে উদ্যোগ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ কমিটির সভা মঙ্গলবার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ব্যবসা নিয়ে আলোচনা ও প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সকালে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন পরিষদের ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান, মমতাজ আক্তার বেবি, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, লুৎফর রহমান, আজাহারুল হক, মকবুল হোসেন মৃধা, মোজাম্মেল হক, রেজাউল হক, আলমগীর হোসেন সরকার, মাজেদুর রহমান সোহাগ, মোশারফ হোসেন প্রমুখ। সভায় থানার অফিসার ইনচার্জ উপজেলার আইন শৃংখলার সার্বিক বিষয় তুলে ধরেন।

তিনি মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে বলেন, উপজেলায় ১২০জন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী রয়েছে। তারা বিভিন্ন সময়ে গ্রেফতার হলেও প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপন না হওয়াতে সহজে জামিনে মুক্তি পান। এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দিলে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে। এজন্য তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও চেয়ারম্যানেরা মাদক ব্যবসা রোধে আপাতত নিজেদের লোকজনকে মাদকমুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন