১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাছের পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাছের পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ২০২১-২২ অর্থ বছরে ন্যালনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি চাষিদের পুকুর দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেই সাথে মৎস্য খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ৩৮জন সদস্যদের মধ্যে এসব বিতরণ করা হয়েছে।

দেশীয় মাছ রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেন উপজেলা মৎস্য অফিস। পোনা বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, থানার ওসি মোস্তাক আহম্মেদ উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন