সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ট্রাম্পপন্থিদের আরও সহিংসতা দেখা যেতে পারে, হুঁশিয়ারি এফবিআইয়ের

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট জো বাইডেনের শপথ নেওয়ার আগের কয়েকদিন দেশজুড়ে সশস্ত্র বিক্ষোভের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- এফবিআই। একাধিক সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানী ও ওয়াশিংটন ডিসিতে জড়ো হওয়ার পরিকল্পনা করছে- এমন খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন।

তার অভিষেককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পরিকল্পনার মধ্যেই ট্রাম্পপন্থিদের সম্ভাব্য সহিংসতা নিয়ে এফবিআইয়ের এ হুঁশিয়ারি এল। ডনাল্ড ট্রাম্পপন্থি কট্টর-ডানদের অনলাইন নেটওয়ার্ক বাইডেনের শপথের আগে একাধিক দিন বিক্ষোভ দেখানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

ট্রাম্পপন্থিদের এসব কর্মসূচির মধ্যে ১৭ জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভ ও ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের দিন ওয়াশিংটন ডিসিতে মিছিলও আছে। ২০ জানুয়ারি পর্যন্ত ক্ষমতাসীন ট্রাম্পকে যদি মেয়াদ শেষ হওয়ার আগে সরিয়ে দেওয়া হয় কিংবা তিনি যদি বাইডেনের শপথ অনুষ্ঠানে না যান তাহলে বিভিন্ন রাজ্য, স্থানীয় ও কেন্দ্রীয় আদালতভবনগুলোতে ঝড়ের বেগে ঢুকে সেগুলো দখল করে নিতে একটি গোষ্ঠী ডাকও দিয়েছে জানিয়ে এফবিআইয়ের এক অভ্যন্তরীণ বুলেটিনে সতর্ক করা হয়েছে। এবিসিসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে এফবিআইয়ের এ বুলেটিনের খবর এসেছে।

ক্যাপিটলে নজিরবিহীন হামলার পর থেকে ট্রাম্পকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের একটি অংশেরও এতে সমর্থন আছে। গত সপ্তাহে কংগ্রেস ভবনে ওই সহিংসতার পর বিভিন্ন রাজ্যের প্রতিনিধি পরিষদ ভবনের নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। এদিকে সোমবার বাইডেন সাংবাদিকদের বলেছেন, তিনি ক্যাপিটল ভবনের বাইরে শপথ নিতে মোটেও ভীত নন।

নবনির্বাচিত এ প্রেসিডেন্ট ও তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০ জানুয়ারি ঐতিহাসিক এ ভবনটির বাইরেই শপথ নেবেন বলে মনে করা হচ্ছে। বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ৬ জানুয়ারি ক্যাপিটলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার যে চিত্র দেখা গেছে তার পুনরাবৃত্তি ঘটবে না বলে তারা আশ্বস্তও করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris