২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ৬:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!
বিজ্ঞাপন

এফএনএস : সাতক্ষীরায় পাটকেলঘাটায় অন্য নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ থেকে স্বামীর (২৮) গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী (২৩)। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি পাটকেলঘাটার ভারসা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ভারসা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক থেকে সাত বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে চার বছর বয়সী ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায়ই অশান্তি সৃষ্টি হতো। গত ১৫ দিন ধরে স্বামী দ্বিতীয় বিয়ে করবে বলে স্ত্রীকে হুমকি দিলে দু’জন পৃথকভাবে বসবাস করছিল। গত সোমবার সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশলে একসঙ্গে ঘুমানোর জন্য বলে।

পরে রাতে ঘুমিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলে। পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় ওই নারীর শ্বশুর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন