সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

যে কারনে গান ছেড়ে দিচ্ছেন নোবেল

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : কলকাতার সা রে গা মা পা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। ক্যারিয়ারে আলোচনা যেমন পেয়েছেন দুই বাংলায় তারচেয়ে বেশি অর্জন করেছেন সমালোচনা। চমৎকার গায়কী তার। নিজেকে স্টাইলিশ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন ভক্তদের মনে। কিন্তু নানা সময় নানা সমালোচিত বক্তব্য ও কর্মকাণ্ড তাকে সবার কাছেই বিতর্কিত করে তুলেছে। সর্বশেষ সোমবার দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে বসলেন নোবেল। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সে নিয়েই চলছে আলোচনা।

ধারণা করা হচ্ছে নিজের ভেরিফায়েড পেইজে একশ্রেণির দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়েছেন এই তরুণ গায়ক। তবে সকালে সেই পোস্ট আর তার পেইজে পাওয়া যায়নি। নোবেলের সেই পোস্টে কী ছিল, যার কারণে মুছে ফেলতে হলো- এখন এমন প্রশ্নই জাগছে সবার মনে। নোবেল তার পোস্টে লিখেছেন, ‘এগারোটা মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে, সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্টেটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান-বাজনা ছেড়েই দেব। এতেই তো তোমরা খুশি? তবে তা-ই হোক।

ভালো থেকো বাঙ্গালী।’ আনুমানিক রাত আড়াইটায় নোবেল ফেসবুকে স্ট্যাটাসটি দেন। এরপরই প্রচুর প্রতিক্রিয়া দেখা যায় পোস্টটি ঘিরে।যারা নোবেলের গানে আসক্ত, ভক্ত তারা দ্বিধায় পড়ে যান প্রিয় শিল্পী বিদায়ী পোস্ট দেখে। তাদের অনেকেই নোবেলকে এমন পরিকল্পনা থেকে সরে আসতে বলেন। কিন্তু তার কোনো জবাবই দেননি নোবেল। সম্প্রতি নোবেলের কণ্ঠে মুক্তি পাওয়া ‘অভিনয়’ নামের একটি গান মুক্তি পেয়েছে। সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পাওয়া এই গানটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। সেই হতাশাও গ্রাস করে থাকবে নোবেলকে, ধারণা অনেকের।


আরোও অন্যান্য খবর
Paris