বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গত রোববার রাতে পৃথক অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে গাজাসহ ২ জন এবং সন্দেহমূলক এক। গাজাসহ গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার বেলঘরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মুর্তজা রহমান সোহাগ এবং মান্দা উপজেলার শিলগ্রামের আবুলে হোসেনের ছেলে আনিসুর রহমান আকাশ।
অপরদিকে ১৫১ ধারায় তাহেরপুর পৌরসভার জগন্নাথপুর মহল্লার আতাউর রহমানের ছেলে ফয়সাল আহম্মেদ জুয়েল। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
