১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পাঁচ ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পাঁচ ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির পাঁচ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে দ্বিতীয় পর্যায়ে এই বাইসাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষে দুপুরে উপজেলা চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান প্রধান অতিথি থেকে পাঁচজন ছাত্রীর হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন। উপজেলা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমরেশ কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলার চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়, চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়, চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভার ভিউ উচ্চ বালিকা বিদ্যালয় এবং হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয়। অন্যদের মতো ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরাও যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে ওই সকল ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন