সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নাচের রহস্য জানালেন নোরা

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’সহ বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। ইতোমধ্যে লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছেন এই মরোক্কান-কানাডিয়ান সুন্দরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নাচের রহস্য জানিয়েছেন নোরা। এই অভিনেত্রী জানান, নাচের জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেননি। নাচ নিয়ে অনেক গবেষণা করেছেন।

নির্দিষ্ট কোনো ঘরানা ও সংস্কৃতির মধ্যে নিজেকে আবন্ধ রাখেননি। নিজেই নাচ শিখেছেন। আর শেখার সময় নাচে সবসময়ই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন তিনি। নাচের ব্যাপারে শাকিরা, মাধুরী দীক্ষিত, রিয়ান্না, জেনিফার লোপেজ, তুর্কিস বেলি ড্যান্সার দিদেমকে অনুসরণ করেন নোরা। তাদের অনুপ্রেরণা মনে করেন তিনি। নোরা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’।

এটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। তার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এতে নোরাকে রোবটিক স্টেপ করতে দেখা গেছে। বর্তমানে তিনি নতুন একটি গানের প্রস্তুতি নিচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris