১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পাট চাষ বিষয়ক ২ দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পাট চাষ বিষয়ক ২ দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর বাগমারায় দুই দিন ব্যাপি পাটচাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, রাসায়নিক সার ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে। সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোজদার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, বিএডিসি (বীজ) রাজশাহীর উপপরিচালক ফজলে রব, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়। প্রশিক্ষণের শুরুতেই বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মর্কর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে ১২ কেজি রাসায়নিক সার, ১ কেজি পাট বীজ ও পাটের তৈরি ব্যাগ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন