১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তালন্দ ইউপি যুবলীগের সভা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ২:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তালন্দ ইউপি যুবলীগের সভা
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন (ইউপি) যুবলীগের সম্মেলন পূর্বক সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার বিকেলে ইউপি যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি যুবলীগের সহসভাপতি আব্দুল করিম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। ইউপি যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এন্তাজুর রহমান শাহ, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি, আব্দুল মতিন, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি নাজিম উদ্দীন বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আহম্মেদ হিরো, জেলা যুবলীগের সহসম্পাদক আবু রায়হান তপন, উপজেলা সৈনিক লীগের সাধারন সম্পাদক বদিউজ্জামাল নয়ন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন,

উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন শাওন, যুবলীগ নেতা, মাহাম,শাফিউল, জুয়েল, হিরা প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের সভাপতি সম্পাদক ছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তালন্দ ইউপির যুব মহিলা লীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ২ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সভানেত্রী খাদিজা খাতুন, সম্পাদিকা শিলা, ৩ নম্বর ওয়ার্ডের সভানেত্রী রেহেনা, সম্পাদিকা রিনা,

৪ নম্বর ওয়ার্ডের সভানেত্রী নার্গিস, সম্পাদিকা আছিয়া, ৫ নম্বর ওয়ার্ডের জাহানারা, সম্পাদিকা আনোয়ারা, ৬ নম্বর ওয়ার্ডের সভানেত্রী রেখা, সম্পাদিকা সেলিনা, ৭ নম্বরে রেশমা, লতা, ৮ নম্বরে আসমা ও বুলবুলি, ৯ নম্বর ওয়ার্ডের সভানেত্রী রশিদা, সম্পাদিকা প্রমিলা। এছাড়াও আগামী ২০ এপ্রিল ইউপির ২,৩,৪,৫ ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে নারায়নপুর উচ্চ বিদ্যালয় মাঠে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন