পথচারী রোজাদারদের মাঝে ডাবলু সরকার’র ইফতার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের নবম রোজায় গতকাল সোমবার বিকালে নগরীর শিরোইল মঠপুুকুর শান্তিবাগ এলাকায় পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ইসমাইল হোসেন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নওশাদ আলী, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব আলম, প্রচার সম্পাদক শাপলু, জেলা শ্রমিক লীগের নেতা আইনাল উদ্দিন,
নগর যুবলীগের সহ-সম্পাদক আলম, সদস্য মুরসালিন হক রাবু, আব্দুর রাজ্জাক রনি, ইদ্রিস আলম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর, ফজলে রাব্বি, তৌফিকুল ইসলাম রুহি, মেহেদি হাসান ইমন, যুগ্ম সম্পাদক রাশেদুল করিম রোজেল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সদস্য নূর আলম রিমন, সাবেক ছাত্রলীগ নেতা আশিক, মনি, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ।
