২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বকেয়া বিল চাওয়ায় চা কাপ ভেঙে পোঁচ!

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ৯:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বকেয়া বিল চাওয়ায় চা কাপ ভেঙে পোঁচ!
বিজ্ঞাপন

এফএনএস : সিগারেটের বকেয়া বিল চাওয়ায় চায়ের কাপ ভেঙে দোকানির গলায় পোঁচ দিয়েছেন এক ক্রেতা। গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজধানী খিলগাঁও তিলপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চা দোকানি মো. ফোরকান হাওলাদারকে (৪৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। খিলগাঁও থানার এসআই মো. আশরাফুল হক জানান, খবর পেয়ে দোকানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তিনি জানান, ওই এলাকার এক ব্যক্তি বাকিতে ওই দোকানে চা-সিগারেট মালামাল নিতেন। গতকাল রোববার টাকা চাওয়ায় ওই ক্রেতা ক্ষিপ্ত হয়ে ওই দোকানেরই কাপ ভেঙে তার গলায় পোঁচ দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ক্রেতা পালিয়ে যান। মো. আশরাফুল হক জানান, যে এই ঘটনা ঘটিয়েছে তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন