১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুলিশের সার্ভিস ডেস্কের উদ্বোধন ও গৃহহীনকে বাড়ি উপহার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের সার্ভিস ডেস্কের উদ্বোধন ও গৃহহীনকে বাড়ি উপহার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের উদ্বোধন এবং গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল রোববার সকালে বাগমারা থানা চত্ত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় পর্দার মাধ্যমে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। বাগমারা থানা পুলিশের তত্তা¡বধানে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ।

শেষে বাগমারা থানার নন্দনপুর এলাকার একজন গৃহহীন নারীকে পুলিশের পক্ষ থেকে নির্মাণ করা নতুন একটি অত্যাধুনিক পাকাবাড়ির চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও সার্ভিস ডেক্সের মাধ্যমে সেবাও দেওয়া হয়েছে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হিসেবে পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন