রাজশাহী নগরীতে ৪০০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো মোছাঃ সম্পা খাতুন (২৫)। সে বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় বউ বাজার এলাকার মোঃ আশিকের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুলতানাবাদ মহল্লায় দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম রাত পৌনে ১০ টায় ঘটনাস্থল থেকে আসামী সম্পা খাতুনকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করলেও অন্যজন পালিয়ে যায়। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
