১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ৯:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মাদক সহ উপজেলার পশ্চিম দৌলতপুর গ্রামের শারাফত প্রামানিকের ছেলে সোহরাব হোসেন, মারামারি মামলায় খামারগ্রাম গ্রামের রফিক এর ছেলে শামীম এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ইসলাবাড়ি গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক।

গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন