১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক প্রকাশ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার জেলা টেবিল টেনিস সমিতির যুগ্ম-আহবায়ক ও প্রাক্তন ফুটবলার নিজামুল ইসলাম খান অথেল গতকাল (১০ এপ্রিল) নগরীর কাদিরগঞ্জস্থ নিজস্ব বাসভবনের পাশে বিকেল প্রাই ৫টার দিকে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে– রাজেউন)। মৃত্যুকালে তার বযস হয়েছিল ৬১ বছর। তিনি বাবা স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার এই মৃত্যুতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার, মোঃ রমজান আলী, শেখ আনসারুল হক খিচ্চু, মোঃ মাহফুজুল আলম লোটন, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) মোঃ রাসেল জামান গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন