১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৪:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। সভায় মোট ৬টি আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলি পূব সভার কর্যবিবরণী ও দৃঢীকরণ, এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত ও প্রকল্প গ্রহন বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা, পুরাতন সার্ভে ইন্সিটিটিউট এর জায়গায় শহীদ মিনার নির্মাণ সংক্রান্ত, লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর মুরালের চারদিকে বেস্টনী নির্র্মাণ সংক্রান্ত,

বিভিন্ন ডাকবাংলা ও অডিটোরিয়াম মেরামত ও সংস্কার সংক্রান্ত, অনুদান প্রদান, পুরাতন সার্ভে ইন্সটিটিউটের জায়গায় রাজশাহী সিটি কর্পোরেশনের কেন্দ্রী শহীদ মিনার বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের উর্দ্ধতন কর্মকর্তাগণ সিটি মেয়রের সাথে সমঝতায় বসেছিলেন সেই বিষয়টি অদ্র মাসিক সভায় উত্থাপন হলে উপস্থিত সকল সদস্য একমত প্রসন করেন। শর্তগুলি যথাযথ হয়েছে বলে সদস্যগণ সম্মতি জানান। এসময় সদস্যগণ বলেন, শহীদ মিনারের বিষয়টি যত তাড়াতাড়ী সম্ভব মিটিয়ে নিলে পরিষদের জন্য ভালো হয়।

শহীদ মিনার নির্মান প্রসঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান সদস্যদের সাথে এক মত প্রসন করেন। মাসিক সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা, সংরক্ষিত সদস্য কৃষ্ণা দেবী, শিউলী রাণী, রাবিয়া খাতুন, নার্গিস বিবি ও জয় জয়ন্তী সরকার, সদস্য গোলাম মোস্তফা, সদস্য মোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, সদস্য আব্দুল মান্নান ফিরোজ, আবুল ফজল প্রাং, মাহমুদুর রহমান, আবুল ফজল প্রাং, সদস্য আবু জাফর প্রাং।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন