১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জনতা ব্যাংক হড়গ্রাম শাখায় গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৪:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জনতা ব্যাংক হড়গ্রাম শাখায় গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : হড়গ্রাম শাখা জনতা ব্যাংক লিঃ এর আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর র্কোট এলাকায় হড়গ্রাম শাখা জনতা ব্যাংক এর গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক লিঃ হড়গ্রাম শাখা ব্যবস্থাপক আরিফুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ এর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার, রাজশাহী অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার, রিজিওয়ান স্টাফ কলেজের উপ-মহাব্যবস্থাপক আহমাদ মহলেসুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, গ্রাহক সেবার মান রাজশাহীর অন্যান্য ব্যাংক এর চেয়ে জনতা ব্যাংক লিঃ হড়গ্রাম শাখার মান অনেক ভালো।

আপনারা জানেন, জনতা ব্যাংক একটি রাষ্ট্রীয় ব্যাংক, তাই এই ব্যাংক এর প্রতি আমাদের একটা বিশেষ নজর রয়েছে। আমরা আশা করি এই ব্যাংকের সেবা আরো বৃদ্ধি পেয়ে এই অঞ্চলের মানুষের উপকারে আসবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন