মোহনপুরের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এফএনএস : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ইসাহাক আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামারপাড়া মোড়ের উপর এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসাহাক আলী বাগমারা উপজেলার শুভ ডাঙ্গা ইউনিয়নের কুতুব পুর গ্রামের আবদুর রহমানের ছেলে।
তিনি মোটরসাইকেলে স্ত্রী- সন্তান নিয়ে কেশরহাট থেকে বাড়ি ফেরার পথে কামার পাড়া মোড়ে একটি ভুটভুটি পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহতবস্থায় ইসাহাককে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অন্যদিকে স্ত্রী-সন্তান ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যায়। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
