১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৪:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার সুচিত্রা পাল (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার পর ঘুমাতে জান সুচিত্রা পাল। সুচিত্রা পাল তাহেরপুর পৌরসভার জেলে পাড়া মহল্লার মৃত যোগেস পালের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে বৃদ্ধার ছেলের বউ শিউলি রানী পাল তার শয়ন কক্ষে আলমারির পাশে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বৃদ্ধার শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ওই বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সুচিত্রা পালের ছেলে বিদ্যুৎ পাল বছর খানের আগে মারা গেছে। এরপর থেকে বিদ্যুতের স্ত্রী শিউলি রানী পাল ও ছেলে বিমান পাল (১৭) নানান ভাবে শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন করতেন বৃদ্ধা সুচিত্রা পালকে। ঘটনার কয়েকদিন আগে থেকে বৃদ্ধাকে সব রকম খাবার দেওয়া বন্ধ করে দেয় তারা।

প্রতিবেশিদের দাবি এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। এটি হত্যাকান্ডও হতে পারে বলে ধারনা করছেন তারা। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কোন মামলা হয়নি। লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন