রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সহায়তা বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন রেড ক্রিসেট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে ৪০০ জন পরিবারকে সাড়ে ৪ হাজার করে টাকা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
