১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৪:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আজ ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দেশের নারীমুক্তির অন্যতম পথিকৃৎ আজীবন আত্মত্যাগী বিশিষ্ট ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৮ এপ্রিল)। ২০০৯ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের মানবতাবাদী এ সমাজসেবী। তাঁর মৃত্যুর ২ ঘণ্টা পূর্বে বড় মেয়ে মাহফুজা রহমান পুতুল পাড়ি জমান পরপারে। বাংলাদেশের জাতীয় মুক্তি আন্দোলনে রাজশাহী তথা উত্তরাঞ্চলে বেগম মনোয়ারা রহমান একজন অনুসরণীয় নারীনেত্রী। রাজশাহীর প্রখ্যাত আইনজীবী ভাষাসৈনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট মাদার বখশ্রে প্রথম সন্তান হিসেবে মনোয়ারা রহমান আজীবন নিজ পিতাকে অনুসরণ করেছেন।

পরবর্তীতে বাংলাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব গণমানুষের নেতা বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর জননেতা এম আতাউর রহমানের সহধর্মিণী হিসেবে গণমানুষের মুক্তি সমৃদ্ধির জন্য নিজের জীবনকে বিলিয়ে গেছেন। তাঁদের মতো আত্মত্যাগী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মানবমুক্তির ইতিহাসে বিরল। অনন্ত মাতৃত্বের গৌরবধন্য মাদার বখশের স্নেহময়ীরূপ ভাষাসৈনিক মনোয়ারা রহমানের চরিত্রে পূর্ণতা পেয়েছে। ভাষা আন্দোলনের সময় তিঁনি ছিলেন ১০ম শ্রেণীর ছাত্রী। রাজশাহীর সচেতন নারী ও পিএন গার্লস স্কুৃলের ছাত্রীদের নিয়ে মনোয়ারা রহমান অগ্নিশিখা মিছিল বের করেন। ছাত্রী জীবনে তিঁনি ছিলেন অধিকার সচেতন।

তৎকালীন মুসলিম লীগ সরকারের অন্যায় অত্যাচার ও দমন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পরে তিনি প্রগতিশীল ছাত্ররাজনীতির সাথে জড়িয়ে পড়েন।

ভাষাসৈনিক মনোয়ারা রহমান স্মরণে আলোচনা সভা ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শুক্রবার বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও সন্ধ্যায় ইফতার বিতরণ করা হবে। এতে প্রয়াত ভাষাসৈনিকের সন্তান ও সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান সভাপতিত্ব করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন