বাগমারায় এইচবিবি কাজের লটারী অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় তেলিপুকুর-কনোপাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত নির্মাণ হতে চলেছে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা। ১.৫ কিলোমিটার রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রাস্তাটি এইচবিবিকরণে ব্যয় হবে ৯৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে রাস্তাটির ঠিকাদার নির্বাচনের লক্ষ্যে লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচিত হন রাজশাহী সাহেব বাজারের ন্যাশনাল স্টোর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা। উক্ত কাজ পেতে ৯৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
