১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় দেশীয় মাছের পোনা বিতরণ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ৫:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় দেশীয় মাছের পোনা বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে ন্যালনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি চাষিদের পুকুর দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেই সাথে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ১৬টি সিআইজি পুকুরে ৭ হাজার পিচ করে সিং মাছ এবং তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

দেশীয় মাছ রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করেন উপজেলা মৎস্য অফিস। পোনা বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফর, কমল কুমার প্রমুখ। এ সময় সিআইজি ভুক্ত সমিতির মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন