১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদে এডিপি বরাদ্দের প্রথম কিস্তির চেক বিতরণ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদে এডিপি বরাদ্দের প্রথম কিস্তির চেক বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত অর্থ বছরের এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে এডিপি বরাদ্দের গৃহীত ১ম কিস্তির চেক প্রদান করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। রাজশাহী জেলার ৯টি উপজেলার মসজিদ, কবরস্থান, মন্দির এবং স্কুল ও কলেজ সহ ৯টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার বক্তব্যে বলেন, এ অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তহবিলের টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, উন্নয়ন প্রকল্পের টাকার যথাযথ ব্যবহার করে সারাদেশে উন্নয়নের ধারা অব্যহত ও আমাদের রাজশাহী অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক। চেক বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, আপনাদের এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টাকা আপনাদের দিয়েছেন। তাই জেলা পরিষদ মনে করে, এই অনুদানের যেন অর্থ সঠিক ভাবে ব্যবহার হয়। উন্নয়ন মূলক এই অর্থ ব্যবহারে কোন প্রকার অনিয়ম দেখা দিনে জেলা পরিষদ তাদের বিরুদ্ধে উপয্ক্তু ব্যবস্থা গ্রহন করবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন