ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা রাবি শিক্ষার্থীর
রাবি প্রতিনিধি : গলায় গামছা পেচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্সি বিভাগের হাসানুল বান্নাহ নামের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় বিনোদপুর মন্ডলের মোড়ে আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
তবে তার অবস্থা এখনও আশংকামুক্ত নয় বলে জানান চিকিৎসকরা। শিক্ষার্থীর সহপাঠীরা জানান, পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করেন বান্নাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাবি ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, পরিবারের সাথে রাগারাগি করে এমন ঘৃণ্য পথ বেছে নিয়েছেন বান্নাহ। সে এখনো কথা বলতে পারছে না। চিকিৎসকরা ৭২ ঘন্টা সময় দিয়েছেন তারপর বলা যাবে কি হয়।
