১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অবশেষে শুরু হলো বাগমারা উপজেলা সদরের সংযোগ সড়কের উন্নয়ন কাজ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ২:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অবশেষে শুরু হলো বাগমারা উপজেলা সদরের সংযোগ সড়কের উন্নয়ন কাজ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জের সাথে চলাচলের এক মাত্র রাস্তা ভবানীগঞ্জ-রাজশাহীর সড়কের বেহালদশা দীর্ঘ দিনের। সড়ক ও জনপথের পাশাপাশি এলজিইডি’র রাস্তা সংলগ্ন হবার কারণে কেউ গুরুত্ব নেন না। ফলে উপজেলা সদর ভবানীগঞ্জের পাশে দেউলিয়া বাস স্ট্যান্ডের নিকটে রাস্তাটি দীর্ঘ দিনেও সংস্কার ও প্রশস্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দেয় সড়কটি কার ? জেলা বোর্ডের চলাচলের মুল সড়কের সংযোগ স্থল এক দেড় কিঃ এই রাস্তাটি দীর্ঘ দিনেও সংস্কার ও প্রশস্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ছিল। অবশেষে এডিবির অর্থায়নে এলজিইডি রাস্তাটি সংস্কার ও প্রশস্তের কাজ শুরু করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, বাগমারার প্রান কেন্দ্র উপজেলা সদর ভবানীগঞ্জ। উপজেলা সদরের সাথে যোগাযোগের জনবহুল সড়কটি দিয়ে প্রতিদিন জেলা সদর, থানা সহ উপজেলার ১৬টি ইউনিয়নের লোকজন অনবরত চলাচল করে। সংকীর্ণ সড়ক ও সড়কের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দেউলা ব্রীজঘাট-ভবানীগঞ্জ বাজার যাতায়াতের যাত্রীদের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে একাকার হয়ে পড়ে। দিনের পর দিন সড়কটি মেরামতের অভাবে বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হওয়ায় দুর্ঘটনা ঘটে অহরহ। অন্য দিকে রাস্তায় ময়লা, কাদা, দুগন্ধযুক্ত পানি জমে পরিবেশ দূষন হয়।

উপজেলা সংলগ্ন সড়কটি বর্ষা মৌসুমে রাস্তার দু’ধার দিয়ে পথচারীসহ স্কুল, মাদরাসা, কলেজ গামী ছাত্রছাত্রীদের চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। সড়কে খানাখন্দ ও কাদা পানি জমে একাকার হয়ে যাওয়ায় যানবহন ও সাধারণের চলাচল চরম ঝুঁকিপর্ণ হয়ে পড়ে। সড়কটির সংলগ্ন দু’দিকের সড়ক মাঝে মধ্যে মেরামত করা হলেও উপজেলার সাথে যাতায়াতের সড়কের কেউ ব্যবস্থা নেননি। অবশেষে এবারে উপজেলা পরিষদের উদ্যোগে এডিবি’র অর্থায়নে ১৬ লক্ষ ২৩ হাজার টাকা বরাদ্দে কাজটি হাতে নেয় উপজেলা প্রকৌশলী। গতকাল দেউলিয়া বাস স্ট্যান্ড হতে নদীর ব্রীজ ঘাট পর্যন্ত সড়ক প্রশস্তের কাজ শুরু হয়েছে। তবে রাস্তাটি প্রসস্ত হলেও ফুটপাতের কোন জায়গা থাকবে না।

দু’ধারে বিল্ডিং ও দোকানপাট থাকায় অতিরিক্ত ফুটপথ ব্যবস্থার সুযোগ থাকছে না। ওই সড়ক দিয়ে প্রতিদিনের যাত্রী ঠাকুরপাড়া গ্রামের ওমর ফারুক, বালানগর গ্রামের মজিবর রহমান, সুর্যপাড়া মহল্লার রেজাউল করিমসহ অনেকে জানান, রাস্তাটি সংস্কার ও প্রশস্তে দীর্ঘ দিনের দুর্ভোগ রাঘব হবে বলে মন্তব্য করেন। একই ভাবে রাস্তা প্রসস্ত ও সংস্কারের ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই সড়কটি প্রশস্ত ও মেরামতের দাবি দীর্ঘ দিনের। অবশেষে উপজেলা পরিষদের হস্তক্ষেপে এডিবি’র অর্থায়নে ১৬ লক্ষের অধিক টাকা ২১৭ মিটার দীর্ঘ রাস্তাটির কাজকরা হচ্ছে। কাজটি যথাযথ ভাবে শেষ করা হবে বলে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন