১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিদ্যুতের লুকোচুরি অতিষ্ঠ বাগমারাবাসী

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ২:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিদ্যুতের লুকোচুরি অতিষ্ঠ বাগমারাবাসী
বিজ্ঞাপন

শামীম রেজা : ১৬টি ইউনিয়ন আর ২টি পৌরসভা নিয়ে বাগমারা উপজেলা গঠিত। এরই মধ্যে বাগমাররাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে পবিত্র রমজান মাসে বাগমারায় চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। বিদ্যুতের এই লুকোচুরিতে অতিষ্ট হয়ে পড়েছে সর্বশ্রেণীর জনসাধারণ। প্রতিবছর রমজান এলেই ইফতার, তারাবি নামাজ ও সাহরির সময় লোডশেডিং এর হিড়িক পড়ে যায়। মানা হয় না মন্ত্রণালয়ের দেওয়ার নির্দেশনা।
বাগমারা উপজেলায় মাহে রমজানের প্রথম দিনে থেকেই নাটোর পল্লী বিদ্যুৎ -১ এর বাগমারা জোনাল অফিসে বার বার লোডশেডিংয়ের ফলে অস্বস্থির কারন হয়ে উঠেছে।

তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা। প্রয়োজনীয় সময়ে বিদ্যুৎ না থাকায় অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন। ডাটা চালু করলেই কেবল বিদ্যুতের লোডশেডিং। ফেসবুক যেন ভারি হয়ে গেছে বিদ্যুতের সমালোচনায়।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় প্রয়োজনীয় সময়ে বিদ্যুৎ না থাকায় চরম হতাশা প্রকাশ করেন লোকজন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে তারাবির নামাজের কিছুক্ষণ আগে চলে যায় বিদ্যুৎ। নামাজ শেষে হলেও প্রতিদিন চলে আসে বিদ্যুৎ। এ ছাড়াও ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই চলে যায় বিদ্যুৎ। এতে করে প্রচন্ড গরমে নামাজ পড়া দুঃসহ হয়ে ওঠে মুসল্লিদের। ইফতার ও তারাবির সময় লোডশেডিং না করার আহ্বান জানান তারা। এ নিয়ে উপজেলার রাশেদুল হক ফিরোজ, দুলাল উদ্দীন, হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন বিদ্যুৎ গ্রাহক বলেন, রমজান মাস এলেই কেন বিদ্যুতের লোডশেডিং বেড়ে যায়। রমজান মাসে তো অনেক অফিস কম সময় খোলা থাকে।

সেই সাথে বন্ধ থাকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যাতে অনেক ভাবেই বিদ্যুতের অপচয় হতো। লোডশেডিং এর এই ভোগান্তির শেষ হবে কবে। মাহে রমজানের আগেও বিদ্যুতের কোন ঘাড়তি ছিল না বাগমারায়। রোজা আসার সাথে সাথে বাগমারা থেকে যেন বিদ্যুৎ উধাও হয়ে গেছে। এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করছে সরকার। এদিকে বিবিআনা গ্যাস ক্ষেত্রটি বন্ধ থাকায় সাময়িক ভাবে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমে যাওয়ার কারণে লোডশেডিং কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

খুর দ্রুত এর সমাধান হবে। তিনি আরো বলেন, বাগমারায় মূলত তিনটি সাব স্টেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। বাগমারায় প্রতিদিন গড়ে ৩০-৩৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়ে থাকে। সেখানে পাওয়া যায় মাত্র ১৫-২০ মেগাওয়াট বিদ্যুৎ। যা দিয়ে এতো বড় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখা সম্ভব হয়ে উঠে না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন