৫নং ওয়ার্ড পরিচ্ছন্ন কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ডে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের মাঝে উন্নত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ওয়ার্ড পরিচ্ছন্ন কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ খাদ্যব্যাগে ছিল পাঁচ কেজি চাল দুই কেজি তেল দুই কেজি আলু দুই কেজি আটা দুই কেজি মসুর ডাল।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজশাহী কোট কলেজ গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজীর হোসেন দুলাল, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, অব: অধ্যক্ষ পারভেজ আলম প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
