১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদকসহ পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ২:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদকসহ পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সোমবার সন্ধ্যায় পুলিশের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সহ ১ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ২ জন। মাদকসহ গ্রেপ্তারকৃত আসামী হল উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শাহিন রেজা। নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাসী করে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে শাহিন রেজার বিরুদ্ধে রাতে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শাহিন রেজার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

অপরদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ আসামীরা হলো বড় বিহানালী ইউনিয়নের বড় বিহানালী গ্রামের মিজানুর রহমানের ছেলে আল-আমিন এবং বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে সাইদুর রহমান। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন