১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডাবলু সরকারের মাসব্যাপী ইফতারি বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ৪:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ডাবলু সরকারের মাসব্যাপী ইফতারি বিতরণ অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে প্রতিবারের ন্যায় পবিত্র মাহে রমজানের ২য় রোজায় গতকাল সোমবার বিকাল ৬ ঘটিকায় নগরীর বেলদারপাড়া বড় রাস্তার মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় পথচারী রোজাদারদের মাঝে চার শতাধিক ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান লাল, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর তাঁতী লীগের আহ্বায়ক আনিসুর রহমান আনার, সদস্য সচিব মোকশেদ-উল-আলম সুমন, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ মনন কান্তি দাস, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম,

নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, নয়ন কুমার ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল, রাজশাহী কলেজ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আল গালিব আম্মান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন