পবায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় “ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” প্রতিপাদ্যে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রিফাত করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আকতার, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সাজেদা বেগম, আর এম পি শাহমুখদুম থানার এস আই (সেকেন্ড অফিসার) আমিনুল ইসলাম, ব্র্যাকের পবা এরিয়া প্রোগ্রাম অর্গানাইজার মারুফ হোসেন, খরমযঃ ঋড়ৎ ঞযব ডড়ৎষফ ঙৎম. এর উরংধনরষরঃু ওহপষঁংরড়হ ঋধপরষরঃধঃড়ৎং মমতাজ খাতুন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার ফারুক, উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
