রাজশাহী মহানগরীতে ৬ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী মতিহার থানার তালাইমারী রুয়েট গেট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী নগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের মৃত সুজনের ছেলে মোঃ টিপু (২৭), কাটাখালী থানার সাহাপুর ডুবে পাড়ার মোঃ মোতালেবের স্ত্রী মোসাঃ শম্পা (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নাজিরপুর বেজুয়া গ্রামের মোঃ বাদশাহ মিয়ার ছেলে মোঃ দুলাল (২৫)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম অভিযান পরিচালনা করে আসামী মোঃ টিপু (২৭), মোসাঃ শম্পা (৩০) ও মোঃ দুলাল (২৫)কে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
