১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৬:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মহানগরীর ভদ্রা এলাকায় জীবনতরী সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।

এসময় অন্যান্যদের মধ্যে, রাজশাহী সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আযীম, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল আমিন আজব, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামালসহ সংগঠনটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটি’র সভাপতি মারুফ হোসেন বলেন, গত বছর থেকে তার নেতৃত্বে সংগঠনটি গরীব ও অসহায় মানুষের কল্যানে কাজ করে আসছে। ভবিষ্যতেও তাদের এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেন তিনি। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা স্থানীয় প্রায় তিন’শ গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন