১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আলোচনা সভা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৬:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আলোচনা সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২রা এপ্রিল বিশ^ অটিজম সচেতনতা দিবস। সারা বিশে^র মতো বাংলাদেশে পালন করা হচ্ছে ১৫তম বিশ^ অটিজম সচেতনতা দিবস। এ দিবসটি উপলক্ষে রাজশাহীতে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এর আগে নগরভবনে বেলুন ফেস্টুন উড়িয়ে এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা ও জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান। স্বাগত বক্তব্য রাখেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন বেগম, অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সংস্থার সদস্য পঙ্কজ চৌধুরী।

অনুষ্ঠানে রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত ও রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন