রাজশাহীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক এ.কে.এম সরোয়ার জাহান এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রাজিউল হক।
সমাজসেবা অফিসার ড. মো. হামিদুর ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আবদুল্লা আল ফিরোজ, সহকারী পরিচালক মো. বায়েজীদ হোসেন ওয়ারেছী সহ জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, এ বছর ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’।
