১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৬:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার আবু বাক্কার সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম এবং তাহেরপুর পৌরসভার ভাবনপুর মহল্লার মানিক শেখের ছেলে কামরুল ইসলাম। শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা মাদক মামলার পলাতক আসামী। আদালতে মামলার হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন