কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে আ’লীগের কার্যকরী কমিটির সভা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়ায় তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুরে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক নূরুল ইসলাম। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আয়েন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য জয়নাল আবেদীন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেহের আলী, আবেদ আলী, সুনিল কুমার, সাংগঠনিক সম্পাদক জাফর আলী, হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য রহিদুল ইসলাম প্রমুখ।
আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বেই ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনের নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
