১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ৯ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৬:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ৯ জুয়াড়ি গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দামকুড়া থানার জাঙ্গালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার নয়জন হলেন- মো. ইদু (২৮), জিন্নাত হোসেন (২৮), মুক্তার হোসেন (৪০), মো. রাসেল (২১),

মো. ইসরাফিল (২৫), মো. এরশাদ (৩৮), রাজু হোসেন (২৬), মো. সাদিকুল (৪০) ও নজরুল ইসলাম (৪০)। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় অভিযান চালিয়ে এদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন