১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ৬:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৬৩ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত শুক্রবার রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার ডাঁশমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম সিজান আলী (১৯)।

ডাঁশমারী এলাকাতেই তার বাড়ি। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, ইয়াবা বিক্রির সময় সিজানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদক আইনে একটি মামলাও করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন