রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায়!

Paris
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

এফএনএস : পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার (৬৫) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ইসমাইল হাওলাদারের দোকানে রফিকুল ইসলাম নামের একজনের তিন হাজার টাকা বকেয়া ছিল। বারবার চাওয়ার পরও রফিকুল বকেয়া পরিশোধ করছিলেন না। গত শুক্রবার সকালে দোকানি ইসমাইল আবারও পাওনা টাকা চান। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় রফিকুলের অনুসারীরা ইসমাইলের দোকানে এসে অতর্কিত হামলা চালায়।

তারা ইসমাইলকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে ওই ব্যক্তি মারা গেছেন। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার হোসেন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারের হামলায় চা দোকানি ইসমাইল হাওলাদার মারা গেছেন।

তার লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর হামলায় জড়িত সন্দেহে নুর মুহাম্মদ হাওলাদার ও বাহউদ্দিন হাওলাদার নামে দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে, এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।


আরোও অন্যান্য খবর
Paris