১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী সমিতি রেলওয়ে ইউনিটের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ৫:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী সমিতি রেলওয়ে ইউনিটের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেলওয়ের রাজশাহী সমিতি রেলওয়ে ইউনিটের উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিজিবি সীমান্ত নোঙরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সমিতি রেলওয়ে ইউনিটের প্রধান উপদেষ্টা ও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা। অনুষ্ঠানে রাজশাহী সমিতি রেলওয়ে ইউনিটের সদস্য ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন