১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মাদক ব্যবসায়ীসহ ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ৫:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় মাদক ব্যবসায়ীসহ ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ভালোবাসার পরিনাম জেল। উভয়ের বাড়ি পাশাপাশি। দীর্ঘ দিন থেকেই দুজনার মধ্যে ভালোবাসার সম্পর্ক। সেই সম্পর্কের টানে তারা একাধিকবার মেলামেশাও করেছেন। অবশেষে গত বৃহস্পতিবার রাতে মেয়ের ঘরে প্রবেশ করে ছেলেটি। মেলামেশাও করেছেন বলে জানগেছে। এমন সময় মেয়ের বাবা নজরে আসে বিষয়টি। ওই সময় স্থানীয়দের ডেটে ঘরের দরজা বন্ধ করে দেয় মেয়েটির বাবা। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নেয়।

রাতে ভালোবেসে ধর্ষণের শিকার ওই মেয়েটি বাদী হয়ে প্রেমিকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার অর্জনপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে ইউসুফ আলী (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার মোজাম্মেল হকের মেয়ে সীমা খাতুন (২৩) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরিবারের ইচ্ছার বাইরেই তারা একে অপরকে ভালোবেসেছে। ছেলেটি পুঠিয়ার সাধনপুর পুঙ্গনিকেতনে এইচএসসি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে। আর মেয়েটি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রীতে।

বয়সে কম বেশি হলেও মনের মিল আর ভালোলাগা থেকে ভালোবাসা। শেষ পর্যন্ত অবৈধ সম্পর্কে রুপ নেই তাদের ভালোবাসা। এদিকে শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সেই সাথে ছেলেটির বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছেলে-মেয়ের বয়স কয়েক বছর কম বেশি।

স্থানীয় ভাবে উভয়ের মধ্যে বিয়ের কথা উঠলেও ছেলের পরিবার রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বিয়ে হয়নি। ওই মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ছেলেটি ওই মেয়ের বাড়িতে যায় এবং অবৈধ কাজ করে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে ধরে আটকিয়ে রাখে এবং পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে উভয়কে থানায় নিয়ে আসে। রাতে মেয়েটি বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই মামলায় ধর্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাহেরপুর পৌরসভার হরিফলা মোড় থেকে আল-আমিন (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকার আজিজুর রহমানের ছেলে। রাতে তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন