১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর পাঠানপাড়ায় লালন শাহ্ মঞ্চে ঐতিহ্যের প্রাচীন মুকুট লোকজ উৎসব

প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ৫:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর পাঠানপাড়ায় লালন শাহ্ মঞ্চে ঐতিহ্যের প্রাচীন মুকুট লোকজ উৎসব
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে নগরীর পাঠানপাড়া বালুরঘাটে নির্মিত লালন শাহ্ মঞ্চে ঐতিহ্যের প্রাচীন মুকুট লোকজ উৎসব-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বেতার এর আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী, চিলড্রেন ফিল্ম সোসাইটি, রাজশাহীর সভাপতি আহসান কবির লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী বেতার সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এ্যাড. রাশেদ-উন-নবী আহসান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন