১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহান স্বাধীনতা দিবসে রূপসী বাংলা মহিলা সংস্থার কর্মসূচি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১:০১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহান স্বাধীনতা দিবসে রূপসী বাংলা মহিলা সংস্থার কর্মসূচি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপসী বাংলা মহিলা সংস্থা আয়োজন করেছে বিভিন্ন কর্মসূচীর। তার মাঝে ছিল ২৬ শে মার্চের সকালে রাজশাহী কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সেখানে উপস্থিত ছিলেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন বেগমসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এরপরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচ্য সভায় প্রতিনিধিত্ব করেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন বেগম কোষাধক্ষ্য ইসাবেলা নুসরাত জাহান, ডিরেক্টর ম্যানেজমেন্ট রূহুল আমিন, সহ-সভাপতি মাহবুবা সরকার সহ অনেকে।

দুপুর ১২ টা থেকে পথকুঁড়ি শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি এবং কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসী বাংলা মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন বেগম, সহ-সভাপতি মাহবুবা সরকার, কোষাধক্ষ্য ইসাবেলা নুসরাত জাহান, সদস্য সাবরিন নাহার, ডিরেক্টর ম্যানেজমেন্ট রূহুল আমিনসহ রূপসী বাংলা মহিলা সংস্থা এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন