বাগমারায় মচমইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমারের বিদায় সংবর্ধনা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক ইয়াদ আলী, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিব, সাবেক মাওলানা আব্দুল জব্বার, মচমইল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোশারফ হোসেন।
