দুর্গাপুর আ’লীগের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন পর্যায়ের নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার সিঙ্গা বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন পর্যায়ের নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সম্প্রতি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি রাজশাহী জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান ফিরোজ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হকের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল রাজ্জাক, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কিসমত গনকৈড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পানানগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার আলি খাঁ, সাধারণ সম্পাদক এস এম কহিদুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাৎ প্রমুখ।
