২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাতভর খুঁজে সকালে মিললো গলাকাটা লাশ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
রাতভর খুঁজে সকালে মিললো গলাকাটা লাশ
বিজ্ঞাপন

এফএনএস : টাঙ্গাইলের কালিহাতীতে রাহাত (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও বল্লা করোনেশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যরা জানায়, রাহাতকে গত মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাহাতের বাবা সারারাত খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গতকাল বুধবার ভোরে কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকার পুকুর পাড়ে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান।

কে বা কারা রাহাতকে গলা কেটে হত্যার করে লাশ ফেলে গেছে সেখানে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, রাতের কোনো একসময় রাহাতকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন