২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অতিরিক্ত মদপানে স্কুলশিক্ষকের মৃত্যু!

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ৩:২১ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
অতিরিক্ত মদপানে স্কুলশিক্ষকের মৃত্যু!
বিজ্ঞাপন

এফএনএস : ঢাকার সাভারে অতিরিক্ত মদপানে আব্দুল্লাহ আল মুনসুর ওরফে আরমান (৩৬) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার মৃত্যু হয়। আরমান জামালপুরের নেরজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। পুলিশ ও স্বজনরা জানান, গত মঙ্গলবার রাতে জামালপুর থেকে আরমান আশুলিয়ার কাঠগড়ায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন।

সেখানেই তিনি মদপান করেন। অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রুবেল মিয়া বলেন, মদপানে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন