শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

যৌতুকের দাবীতে স্ত্রীর হাত ভেঙ্গে দিলো স্বামী

Paris
Update : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

এফএনএস : নাটোরের বড়াইগ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগে স্বামী শরিফুল ইসলাম শ্যামল (২৪) কে আটক করেছে পুলিশ। রোববার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক শ্যামল উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামের মোঃ মানিক খাঁ’র ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় বছর খানেক আগে প্রেমের সুত্র ধরে শ্যামল ও আঁখি’র বিয়ে হয়। বিয়ের সময় আঁখির বাবা-মা শ্যামলকে নগদ এক লাখ টাকা দেন। কিন্তু এরপর সে আরো ৫০ হাজার টাকা এনে দেয়ার জন্য স্ত্রীকে চাপ দেয়। কিন্তু আঁখি তাতে রাজী না হওয়ায় মাঝে মাঝেই মারপিট করে আসছিল। প্রায় এক সপ্তাহ আগে শ্যামল পুনরায় যৌতুকের টাকার জন্য আঁখিকে পিটিয়ে তার বাম হাত ভেঙ্গে দেয়।

পরে খবর পেয়ে স্বজনরা এসে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ শনিবার রাতে তাকে আটক করে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris